মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

রংপুর কোতয়ালী সদর থানায় নানান কর্মসূচির মধ্য দিয়ে,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রংপুর কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ, তদন্ত ওসি , এসআই ও এ এসআই সহ সকল পুলিশ কর্মকর্তাগন।পরে থানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *