১৯ আগস্ট বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ শরাফত ইসলাম এবং অফিসার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ, সদর থানা, বগুড়ার তত্ত্বাবধানে বগুড়া সদর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী সহ আসামী ১। মোঃ এরশাদ আলী(৪০), পিতা-মোঃ বক্তার আলী, গ্রাম-সিন্দুরীয়া দক্ষিণ মন্ডলপাড়া থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট, ২। মোঃ আলমগীর হোসেন(৪০), পিতা-মোঃ মোকলেছুর রহমান, গ্রাম-খন্ডিকারপাড়া, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট, ৩। মোঃ রফিকুল ইসলাম(২৫), পিতা-মোঃ আলিম উদ্দিন, গ্রাম-পশ্চিম ফুলমতি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ৪। মোঃ আতিকুর রহমান (২৫), পিতা-মোঃ আফসার উদ্দিন, গ্রাম-পশ্চিম ফুলমতি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামগণদের গ্রেফতার করা হয়েছে। ১৮/০৮/২০২৩ তারিখ ২২:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন সাত শিমুলিয়া গ্রামস্থ কালিমন্দিরের সামনে মহাস্থান টু পীরগাছা গামী পাকা উপর থেকে উপরোক্ত আসামীদের ধৃত করে তাদের হেফাজত হতে ১৪ (চৌদ্দ) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং মাদক বহনের
কাজে ব্যবহৃত একটি লাল হলুদ রংয়ের পিকআপ গাড়ী জব্দ করা হয়।
ধৃত আসামী’গন দীর্ঘদিন যাবত সু-কৌশলে দেশের বিভিন্ন স্থনে মাদক ব্যাবসা চালিয়ে আসছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। ধৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
