১৯ আগস্ট রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম কুড়িগ্রাম সদর থানাধীন ভোগডাঙ্গা বিশ্বাসের খমার এলাকা থেকে কুখ্যাত মাদক করবারি মো: আনিছুর রহমান ও শহিদুল ইসলাম দ্বয়কে ১৯০ পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে উলিপুর থানার একটি চৌকস টিম গত ১৯ আগস্ট ২০২৩ তারিখ বিকাল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় উলিপুর পৌরসভাধীন কাচারিপাড়া এলাকা থেকে উলিপুরের নারিকেল বাড়ি এলাকার কুখ্যাত মাদক কারবারি রওশন মিয়া (৩৩), রিয়াজুল ইসলাম (২৮) হায়াৎখা এলাকার এনামুল (৩০), বাবলু সরদার (২৩) দেরকে ১৩২ পিস ইয়াবা ও ২ টি ধারালো ০২ টি চাকু, ০১ টি কেসি উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও উলিপুর থানার আরো একটি অভিযানে গত ১৯ আগস্ট ২০২৩ তারিখ সন্ধা সন্ধ্যা আনুমানিক ১৮:৩০ ঘটিকায় উলিপুর থানাধীন তবকপুর এলাকা থেকে উলিপুর মধ্য বজরা এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মোস্তফা সরকার @মোস্ত (২৮) কে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি অটোরিক্সা জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার আরো একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *