লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে ১৩ ই অক্টোবর ২০২৬ মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসন ও বগুড়া বিএসটিআই আঞ্চলিক অফিস কার্যালয়ের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

বগুড়া জলেশ্বরী তলা ইয়াকুবিয়া স্কুল মোড়ে অবস্থিত বেক হাউস লাইভ বেকারী প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্স ব্যতীত বিস্কুট,পাউয়ারুটি ও কেক তৈরি করার অপরাধে বিএসটিআই আইন অনুযায়ী ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমান আদায় করা হয় ।

উক্ত জলেশ্বরিতলা ইয়াকুবিয়া স্কুল মোড়ে টিউশন হাব লাইভ নামক বেকারি বিএসটিআই লাইসেন্স ব্যতীত বিস্কুট , পাউয়ারুটি ও কেক তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মোতাবেক ১০ হাজার টাকা আদায় করা হয়।

উল্লেখিত ২ বেকারী প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়ের টাকার পরিমাণ সর্বমোট ৩৫ হাজার টাকা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহজালাল ও সহকারি কমিশনার। প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালনে ছিলেন বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা প্রান্তজিত সরকার, পরিদর্শক হিসেবে ছিলেন পরিদর্শক (মেট্রোলজি)ও শাহানুর হোসেন খান, ফিল্ড অফিসার সিএম
সাথে ছিলেন বগুড়া বি এস টি আই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী, আর সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন বগুড়া সদর থানার এসআই ও পুলিশ কনস্টেবল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *