মোঃ মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৫নং দেও খোলা ইউনিয়নের হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্র শ্রাবনকে হত্যার প্রচেষ্টা চালালে দুর্বৃত্তদের হাতে গুরুতর আহত হয় শ্রাবণ। শ্রাবন প্রানে বেঁচে গেলেও আবু সাইদকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘাতক কিশোর গ্যাংএর দল, মর্মান্তিক এই ঘটনার প্রেক্ষিতেই আজ রবিবার গ্যাংদলের সকল হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রধান সড়ক অবরোধ করে মানব বন্ধন কর্মসূচি পালন করে, এই প্রধান সড়ক অবরোধ করায় প্রচন্ড যানযট সৃষ্টি হয়, এক পর্যায়ে ৫নং দেওখোলা ইউনিয়নের চেয়ারম্যান এসে সঠিক বিচারের আশ্বাস দিলে মানব বন্ধন শেষ করে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।
