মোঃকায়সার রশীদ
শেরপুর

০৫ আগষ্ট রোজ শনিবার শেরপুর জেলার সদর উপজেলার কামারচর ইউনিয়নের লতারিয়া থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক।
উল্লেখ্য যে, গোপন সংবাদ এর ভিত্তিতে শেরপুর জেলার গোয়েন্দা সংস্থার (ডিবির) একটি দলের মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার কামারচর ইউনিয়নের লতারিয়া গ্রামের মোঃস্বপন মিয়ার বাড়ীর সম্মুখে অভিযান চালিয়ে সদর উপজেলার চরসাহাব্দী গ্রামের মৃত হাবেল আলীর পুত্র মোঃরমজান আলী ২৮ ও মহর আলীর পুত্র মোঃসুমন মিয়াকে ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেন। আটকের সত্যতা নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ওসি মুশফিকুর রহমান।
এব্যাপারে শেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *