স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরে “সাধারণ ছাত্র সমাজ “এবং ধর্ষণ প্রতিরোধে “আমরা`র” ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যৌন হয়রানির অভিযোগে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানহা , হাজেরা তুলি ও আয়েশা ।
বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন একজন দুশ্চরিত্র প্রকৃতির মানুষ। তিনি সব সময় শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন।
তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।
তারা আরও বলেন, তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবারও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন।কিন্তু শিক্ষার্থীরা তাকে আর দায়িত্বে দেখতে চায় না। আমরা তাকে প্রতিহত করব। ওই শিক্ষক যাতে আর বিদ্যালয় প্রবেশ এবং দায়িত্ব গ্রহণ করতে না পারে সে জন্য তারা প্রশাসনের জরুরী হস্তক্ষেপের দাবি জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
