ফরিদপুরে পদ্মা নদীর বালু দস্যুদের হাত থেকে রক্ষা পেত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং ডিগ্রিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সবুজ শেখের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী লীগের সন্ত্রাসী ভূমিদস্যু আবু আলম ও আজমের গ্রেপ্তার দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বাদশা , জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু , স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাকিব মিয়া রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন সাজু এবং ডিগ্রীরচর ইউনিয়নের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি বেগম। বক্তারা বলেন আওয়ামী লীগ সন্ত্রাসী আবু , আলম,ও আজম দীর্ঘদিন ধরে সদর উপজেলার ডিগ্রির চর ও নথচ্যানেল ইউনিয়নে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কেটে বিক্রি করছে। বালি কাটার কারণে সেখানে পরিবেশের বিপর্যয় ঘটছে । অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে । পদ্মা পাগের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।
