ফ‌রিদপু‌রে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহ‌রের হাজী শরীয়তউল্লাহ বাজারে ইলিশের পাইকারি আড়তে এবং শহরত‌লির চরজ্ঞানদিয়া গ্রা‌মে নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার ( ৫ ‌সে‌প্টেম্বর) দুপু‌রে অ‌ভিযানকা‌লে ইলিশের আড়তে পাকা কেনা রশিদ না থাকা, ভোক্তা পর্যায়ে দাম বেশি নেওয়া ও ওজনে করসাজি করায় রূপালী ফিস ও দুর্গা মৎস্য আড়তকে ৪০,০০০ হাজার টাকা করে মোট ৮০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের ফলে ইলিশের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমে যায়। প্রকারভেদে ১৭০০ টাকা থেকে কমে ১৪০০ টাকায় বিক্রি হয়।
এ‌দি‌কে পাকা ভাউচার সংরক্ষণ করা এবং ইলিশের বাজারে সিন্ডিকেট যেন না হয় মর্মে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।
প‌রে সদর উপ‌জেলার অম্বিকাপুর ইউ‌নিয়‌নের চরজ্ঞানদিয়া এলাকায় নকল ও ভেজাল শিশু খাদ্য আইস ললিপপ, রোবো ড্রিংকসের কারখানায় অভিযান চালনা হয়। বিএসটিআই এর অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করার দা‌য়ে আব্দুল্লাহ ফুড অ‌্যান্ড বেভারেজকে ৪৫,০০০ হাজার টাকা জরিমানা ও কারখানা‌টি সিলগালা ক‌রে বন্ধ করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
সো‌হেল শেখ জানান, জনস্বার্থে এ ধর‌ণের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *