৯ ডিসেম্বর ২০২৩ খ্রি. ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তির্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষ্যে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনা সহ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসন, ফরিদপুর ও দুর্নীত দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফরিদপুর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। আজকের দিবসের প্রতিপাদ্য ছিল ছিল ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’
মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজাউল করিম, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয়, ফরিদপুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফরিদপুর।
এসময় বক্তারা দুর্নীতি রোধে সকলকে একযোগে কাজ করার ও যার যার অবস্থান থেকে দুর্নীতি মুক্ত থাকার আহ্বান জানান। এছাড়াও তারা সরকারী বিভিন্ন সেবা সমূহ ডিজিটাল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কাজ করার আহ্বান জানান। যেখানেই দুর্নীতি ও অনিয়ম পরিলক্ষিত হবে সাধারণ জনগণকে যার যার অবস্থান থেকে প্রতিরোধের আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, সিভিল সার্জন, ফরিদপুর; মোঃ শামীম আহমেদ, উপ-পরিচালক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর; মোঃ সোহেল শেখ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর; আসমা আক্তার মুক্তা, সভাপতি, রাসিন, ফরিদপুরসহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।
