লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ৯ই ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্য ও বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মিসেস রত্না রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনার অফিসার মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জুয়েল, আতাহার যুথি উন্নয়ন মহিলা সমিতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া, মাদাই নূর মহিলা উন্নয়ন সমিতির সভাপতি নাসিমা খানম ও জয়িতা রাজিয়া সুলতানা। সমাপনি বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় বলেন নিজ ঘর থেকে শিক্ষা ও পরিবেশ শুরু করতে হবে সন্তানকে মানুষ করার দায়িত্ব মা বাবার, শিক্ষার মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব এর কোনো বিকল্প নেই। এছাড়া ও সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন একথা জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন। বদলী হওয়ার কারনে সকলের কাছে দোয়া চেয়ে কালাই উপজেলা থেকে বিদায় নেন। এসময় মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিভিন্ন সমিতির মহিলা সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপার ভাইজার আতাউর রহমান। পরিশেষে জয়িতাদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *