মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দোকান ভাঙচুর, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, ইলাশপুর চৌরাস্তা বাজারে ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোসাঃ হেনা আক্তার ও মোঃ মঞ্জরুল হক।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খলিশাউড় ইউনিয়নের বনপাড়া গ্রাম ও সদর ইউনিয়নের ইলাশপুর চৌরাস্তা বাজারে একটি চক্র দোকান ভাঙচুর, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শান্ত মিয়া, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী ছিদ্দিকী তুরাগ, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর পিয়াস ও হাসিম খানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।
ভুক্তভোগী ও এলাকাবাসী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
