গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের পরিবারে এসেছে নতুন অতিথি। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর তৃতীয় পুত্রসন্তানের জন্ম হয়। এ নিয়ে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের বাবা হলেন তিনি।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকার বাসিন্দা। পরিবারে নতুন সদস্যের আগমনে স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নবজাতক ও তার মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *