মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে পুূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলার গণ মানুষের নেতা আলহাজ্ব বাবুল আলম তালুকদার আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,সদস্য নেত্রকোনা জেলা বি এন পি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-

একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “ পবিত্র কুরবান”। ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি,ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া।

তিনি আরো ও বলেন-

ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। কুরবাণীর রক্ত গোশত আল্লাহর কাছে পৌছায় না পৌছায় মানুষের তাকওয়া।

এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *