মোঃ নাসিরউদ্দিন
স্টাগ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জনসেবা ও স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের ধারাবাহিকতায় নতুন দুটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি একটি যাত্রী ছাউনিতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, পুঠিয়া যাত্রী ছাউনির পাশে সাধারণ মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে নতুন একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। একইসঙ্গে যাত্রী ছাউনিটিকে আরও ব্যবহারোপযোগী করতে সেখানে বৈদ্যুতিক লাইন সংযোগের মাধ্যমে ফ্যান, লাইট এবং মোবাইল চার্জিং পোর্ট স্থাপন করা হয়েছে। এর ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা যাত্রীরা এখন এই ছাউনিতে বসে স্বস্তিতে বিশ্রাম নিতে পারবেন এবং জরুরি প্রয়োজনে ডিভাইস চার্জ করার সুবিধাও পাবেন।
অন্যদিকে, পুঠিয়ার ইক্ষু সেন্টার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে থাকায় স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা মারাত্মক পানির সংকটে ভুগছিলেন। জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে সেই অকেজো টিউবওয়েলটি অপসারণ করা হয়েছে এবং তার পরিবর্তে সেখানে সম্পূর্ণ নতুন একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
নতুন এই দুটি টিউবওয়েল চালুর ফলে স্থানীয় জনসাধারণ ও পথচারীরা সহজেই নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন। দীর্ঘদিনের পানির সংকট ও ভোগান্তির অবসান ঘটায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
স্থানীয়রা জানান, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পুঠিয়া উপজেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল হয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করতে এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এলাকাবাসী আশাবাদী।
“জনগণের প্রয়োজনে উন্নয়ন, পুঠিয়ার অগ্রযাত্রায় আমরা একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে পুঠিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা জনসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *