মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের সম্মানিত উপদেষ্টা ও রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মহোদয়ের সহধর্মিণী মিসেস শামীম আরা হক পুনাক, পাবনা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

পুনাক কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সহধর্মিণী ও পুনাক, পাবনার সভানেত্রী মিসেস আয়শা আক্তার শাম্মি। পরে উপদেষ্টা মহোদয় পুনাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি পুনাক স্টলে প্রদর্শিত বিভিন্ন পণ্যসামগ্রী ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি পুনাকের চলমান কার্যক্রম, উৎপাদিত ও প্রদর্শিত পণ্যসামগ্রীর মান এবং ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পুনাকের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা মহোদয় পরিদর্শন বইয়ে তাঁর মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন।

এ সময় পুনাক, পাবনার সম্মানিত সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *