নীলফামারীতে পুকুরে ডুবে বিপ্লব দাস নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরের সদর উপজেলার গোড়গ্রাম জেলে পাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশু বিপ্লব(০৭) ওই এলাকার দিলিপ দাসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সবার অজান্তে বৃষ্টিতে গোসল করতে বের হয় বিপ্লব। অনেক্ষন তাকে খুজে পাওয়া না গেলে চারিদিকে খুজতে থাকে বিপ্লবের মা বাবা। পরে স্থানীয় একজন তথ্য দেয় পুকুর পাড়ের দিকে যেতে দেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে পুকুরে নেমে খুজলে অচেতন অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দেওয়া হবে।
