পাইকগাছার চাঁদখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসী ও ব্যবসায়ীদের ব্যানারে জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে চাদখালী ইউনিয়ন বিএনপির একাংশ এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ মিছিল টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ময়নার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম নাজমুল হুদা মিন্টু র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।

বক্তব্য রাখেন হুরায়রা বাদশা, জামিলুর রহমান রানা, শহীদুর রহমান, বিএম আকিজ উদ্দিন, সরোজিৎ ঘোষ দেবেন, রায়হান পারভেজ টিপু, শেখ ইব্রাহিম, গোলাম রব্বানী, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান মামুন মাসুম, শামসুর রহমান, মিজানুর রহমান কিনা, কুদ্দুস মোড়ল, আব্দুল হান্নান, মুসাফির রহিম, আসলাম পারভেজ, হুমায়ূন কবির, উজ্জ্বল হোসেন, সালেক সরদার, হাতেম সরদার, মীর ওবায়দুল্লাহ, সেলিম গাইন, শহিদুল ইসলাম, আরিফ বিল্লাহ, বাকি বিল্লাহ, বাবু, রহমান, রাব্বি, সোহাগ, হুসাইন ও রুবেল সহ আরো অনেকে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *