মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার নেত্রকোনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গৌরীপুর উপজেলা থেকে ধানের শীর্ষের প্রার্থী জননেতা আহমেদ তায়েবুর রহমান হিরণ,সম্মানিত সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বি এন পি, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক গৌরীপুর উপজেলা বি এন পির আহ্বায়ক,সাবেক ময়মনসিংহ উত্তর জেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক। গণ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই শুভেচ্ছা জানান। হিরণ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হাড়িয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আর আজকে বাংলাদেশকে জালিম স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্ত করেছে বি এন পি সহ দেশের সাধারণ ছাত্র জনতা।
তিনি বলেন,বি এন পি গণতন্ত্রে বিশ্বাসী,আমরা জন গণের ভোটে বিশ্বাসী, গৌরীপুরে আমরা শান্তি চাই যাতে কেউ বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সেই সাথে কলতা পাড়ায় যাহারা নিহত হয়েছে,তাদের রুহের মাগফেরাত কামনা করি,যারা আহত হয়েছে তাদের সুস্হতা কামনা করি।
আমি বি এন পির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিনে ছাত্র জনতার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ২০২৪ ইং সালের কোটা আন্দোলনে সকল শহীদদের এবং যারা আহত হয়েছে তাদের সুস্হতা কামনা করি।জাতি ধর্ম,বর্ণ দল নির্বিশেষে সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।
