ইউএনডিপি’র উচ্চ পর্যায়ের বিদেশী প্রতিনিধিরা জিসিএ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। প্রতিনিধিরা বুধবার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ইউএনডিপি’র বাস্তবায়নাধীন গ্রীণ ক্লাইমেট ফান্ডের আর্থিক সহায়তায় পরিচালিত উপক‚লীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। যার মধ্যে কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, বসতবাড়ীতে বৃষ্টির পানি সংরক্ষণ, জীবিকা নির্বাহ সবজি ক্ষেত, মাছের খামার পরিদর্শন শেষে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে ছিলেন, ইউএনডিপি থাইল্যান্ডের রিজিওনাল টেকনিক্যাল স্পেশালিস্ট কার্মা লোডি র‍্যাপটোন, রিজিওনাল প্রোগ্রাম এসোসিয়েট মিসেস শ্রীবন, লজিক ও জিসিএ প্রকল্পের কো-অর্ডিনেটর একেএম আজাদ রহমান, প্রোগ্রাম এ্যানোলিস্ট হুমায়ুন কবির তালুকদার, প্রোগ্রাম এসোসিয়েট রেজাউল হক, রিজিওনাল প্রোজেক্ট ম্যানেজার অশোক কুমার অধিকারী, লাইভলী হুড অফিসার মাসুদ কামাল ও ওয়াস ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *