ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির,

পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, মেডিকেল অফিসার পপি রানী রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নারায়ন চন্দ্র শিকারী, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, শিক্ষক আব্দুল ওহাব, জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম,

প্রভাষক মোমিন উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ ও দপ্তর সম্পাদক হেন্দু বিকাশ। সভায় ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *