বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
আগামী ২৪ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনায় ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ( রেজিস্ট্রেশন নং – ১৩৮/৯৪ ) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ।
নির্বাচনে ৪৭২ জনের ভোট প্রদানের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচিত হবে।
সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশন ও সমিতির নেতৃবৃন্দ।
সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায় আগামী নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে কে হারে ও কে জিতবে তা নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে।
বিজয় প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় ও কর্মী সমর্থকদের ঘিরে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন , সাধারণ সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে মোঃ আলামিন মিয়া ও পরিচালক পদে তালা প্রতীকে মোঃ জাহাঙ্গীর মিয়া। ঐতিহ্যবাহী নেত্রকোনার মেছুয়া বাজার কেনাবেচার সেবার মাধ্যমে ইতিমধ্যেই জেলার শ্রেষ্ঠ বাজার হিসেবে নেত্রকোনাবাসীর মাঝে সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । উক্ত বাজারের
আগামী ২৪শে এপ্রিল ক্ষুদ্র ব্যাবসায়ী ও সমবায় সমিতির নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিজ্ঞ মহল দাবী করছে। সাধারণ সম্পাদক প্রার্থী বিজয়ের শতভাগ আশাবাদী মোঃ আলামিন মিয়া বলেন, আমি যদি আগামী নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে ক্ষুদ্র ব্যাবসায়ী ও সকাল শ্রেণীর ব্যাবসায়ীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো এবং সকল ব্যাবসায়ীদের আপদে বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি । দীর্ঘ কয়েক দশকের মধ্যে এত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিগত দিনে এবারের মতো নির্বাচন হয় নাই।সেই কারনে আগামী ২৪ শে এপ্রিল নির্বাচন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সচেতন মহলের ধারণা।
