বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
আজ ১১ এপ্রিল ‘২৬ শনিবার সকাল সাড়ে ১১ টায় হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনী হল রুমে নেত্রকোনা আন্তঃজেলা সড়ক পরিবহন ( বাস ) মালিক সমিতি, আন্তঃজেলা বাস টার্মিনাল এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
নেত্রকোনা জেলা সড়ক পরিবহন ( বাস ) মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি মো:তাজেদুল ইসলাম ফারাস সুজাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আনোয়ারুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু , উপদেষ্টা শামছুল আলম মারুফ , উপদেষ্টা কার্যকরী সভাপতি মো: বজলুর রহমান খান পাঠান ,উপদেষ্টা এস,এম, শফিকুল কাদের সুজা চেয়ারম্যান প্রমূখ । নেত্রকোনা আন্তঃজেলা সড়ক পরিবহন ( বাস ) মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি করিয়ে দেয় নেত্রকোনা জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: আনোয়ারুল হক এমপি. বলেন , দীর্ঘদিনের কমিটি না থাকায়
যাত্রী সেবা ও বাসস্ট্যান্ডের অচলাবস্থা থেকে বেরিয়ে এসে আধুনিক টার্মিনাল আবাসন ভবন, ড্রেন নির্মাণ , যাত্রী ছাউনী সহ শ্রমিকদের চাকার গতি ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর । যাত্রীদের দুর্ভোগ সমাধানে নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে এবং বাস মালিক- শ্রমিক সম্পর্ক বজায় রাখতে আহ্বান জানান। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ,জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নূরুজ্জামান নূরু , উপদেষ্টা শামছুল আলম মারুফ , উপদেষ্টা এস এম শফিকুল কাদের সুজা চেয়ারম্যান , কার্যকরী সভাপতি মো: বজলুর রহমান খান পাঠান, নব নির্বাচিত সভাপতি মো তাজেদুল ইসলাম ফারাস সুজাত , নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরু ,জেলা বিএনপির নেতা সালাউদ্দিন খান মিল্কী , আব্দুল্লাহ আল মামুন খান (রনি ), এস. এম . মনিরুজ্জামান দুদু ,তাজ উদ্দিন ফারাস সেন্টু , জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী , জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ ।
পরিশেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
