বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণায় কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি.আই.এস) এর উদ্যোগে ভবিষ্যতে দুর্যোগ প্রস্ততির জন্য উদ্ভাবক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভবিষ্যতে দুর্যোগ প্রস্ততির জন্য উদ্ভাবক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন, এনজিও সেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোলা বসাক, এবং জেলা ই-সেবা কেন্দ্র ও আইসিটি শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম আহমদ।
সেমিনারের শুরুতে আয়োজক সংস্থা সি.আই.এস-এর পক্ষ থেকে তাদের চলমান বিভিন্ন দুর্যোগ মোকাবিলা কার্যক্রমের বিবরণ উপস্থাপন করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সবার সামনে শেয়ার করা হয়। দুর্যোগকালীন দ্রুত সাড়াদান এবং উদ্ধার তৎপরতা নিয়ে প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স-এর প্রতিনিধিবৃন্দ।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিশেষ গুরুত্বারোপ করে বলেন, নেত্রকোণার হাওর উপজেলাগুলোতে পানিতে ডুবে শিশুমৃত্যু ও যেকোনো ধরনের দুর্ঘটনা রোধে আরও জোরালো, ফলপ্রসূ এবং ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি।

সেমিনারে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলার স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের স্টেকহোল্ডার, সি.আই.এস-এর কর্মকর্তাবৃন্দ এবং মাঠপর্যায়ের ভলান্টিয়ার ও ভলান্টিয়ার টিম লিডারগণ।

সেমিনারের শেষ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারি-বেসরকারি ও ভলান্টিয়ারদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *