বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ, নেত্রকোণার উদ্যোগে ‘মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩’ এর শুভ উদ্বোধন করা হয়।

মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণার সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।

‘মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩’ এ ৮টি বালক দল এবং ৬টি বালিকা দল অংশগ্রহণ করছে।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সাধারণত বিশেষ উৎসব বা পালা-পার্বণে বেশ আড়ম্বরপূর্ণভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশের উদ্যোগে এই ঐতিহ্যবাহী খেলাকে দেশব্যাপি ছড়িয়ে দিতে প্রত্যেক জেলায় জেলা পুলিশের উদ্যোগে ‘মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩’ এর আয়োজন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি,আক্কাস আলী, সহকারী পুলিশ সুপার, দুর্গাপুর সার্কেলসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *