বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শ্বশান বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত চিনি বালা পুটিমারী বকশীপাড়া গ্রামের মৃত্যু মহেশ চন্দ্র রায় কবিরাজের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গতকাল সে তার নাতনীর বিয়েতে যায়। আজকে বিয়ে শেষে বাড়িতে ফেরার পথে শ্বশান বাজার এলাকায় অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় বেপরোয়া গতিতে এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *