নীলফামারীর সদর পলাশবাড়ি ইউনিয়নে রেনু রানী (৪৩) নামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নীলফামারী সদর পলাশবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের তরনিবাড়ী গ্রামে মাজাপাড়া এলাকায় এঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় বাড়ির কাজকর্ম করছিলেন গৃহবধূ রেনু। তবে তাদের বসতঘড়ে ও বাড়িতে এলোমেলো ভাবে ঝুলছিলো বৈদ্যুতিক তার। সেই বৈদ্যুতিক তারে হাত লাগলে সংগে সংগেই তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে তিনি মৃত্যু বরন করেন।

পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *