স্থানীয় প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় মরিয়ম বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ওই গৃহবধূর স্বামী নুর ইসলাম বিষপানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরিয়ম বেগম ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামের নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম স্বামীসহ জুগিপাড়া এলাকার নুর হকের বাসায় ভাড়া থাকতেন। দুদিন ধরে তাদের ঘরে তালা দেওয়া দেখে সোমবার বিকেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দেন। এ সময় বিছানায় মরিয়মকে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘরের তালা ভেঙে মরিয়মের লাশ দেখতে পান।

এদিকে স্ত্রীর লাশ ঘরে রেখে পালিয়ে অন্যত্র গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নুর ইসলাম। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ দুপুরে নিহতের ছোট ভাই থানায় অভিযোগ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃ*ত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *