লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭শে ডিসেম্বর ২০২৩, বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে উপজেলা আইন—শৃংখলা কমিটির মাসিক আয়োচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আল বারী, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধরী, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, পুনট ইউপি চেয়ারম্যান আব্দুস কুদ্দুস ফকির, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক, ব্র্যাক কর্মকর্তা আব্দুল কাইয়ুম, মাদক, জুয়া, বাল্য বিবাহ, অবৈধ পুকুর ও খাল খনন বন্দের বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখার লক্ষে সভাপতি ইউএনও মহোদয় উপস্থিত সকলের সহযোগীতা চেয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। এসময় উপজেলা আইন শৃংখলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
