রবিউল ইসলাম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৬৯ বোতল ভারতীয় মদের বোতল সহ রুবেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদপাড়া মোমেনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী সকাল সাড়ে আটটার দিকে ভারতীয় ব্র্যান্ডের ৬৯ বোতল বস্তাভর্তি মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মানিকচাঁদপাড়া মোমেনা মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মেক ডুয়েল ৪৫ বোতল ও এসি ব্ল্যাক ২৪ বোতল মদের বোতল সহ রুবেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *