রবিউল ইসলাম
নালিতাবাড়ী সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাও এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৮ অক্টোবর ভোর রাতে ডিবির একটি চৌকস অভিযানিক টিম এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, পাঁচগাঁও এলাকার মো: মমতাজ আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা (২৮),দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মো: মুছা মিয়া (২৫),ডহরিয়াপাড়া এলাকার মো: সৈয়দ আলীর ছেলে মো: কাউছার আলী (৩০) একই এলাকার মো: জুলহাস উদ্দিনের ছেলে মো: রিয়াদ হাসান (২০)।

শেরপুর জেলার পুলিশ সুপার জহিরুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ডিবির উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামারুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলায় পাঁচগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে সেখানে থাকা ৪জন ব্যক্তিকে সন্দেহ হলে প্রথমে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করলে কাগজে মোড়ানো ১০০ পিস ইয়াসা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের ডিবি কার্যালয়ে নিয়ে এসে পিসি/পিআর, সিডিএমএস পর্যালোচনা করে জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে ৮ টি, কাউসার আলীর বিরুদ্ধে ৪কেজি গাঁজা মামলা রয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মাদক চোরাচালান ও অপরাধ সংক্রান্ত কাজ বন্ধে ডিবি পুলিশ সর্বদা মাঠে কাজ করবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *