আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ( ধোবাউড়া)
ময়মনসিংহ ধোবাউড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ ও অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুল কুদ্দুস, হুমায়ুন কবির সরকার, আব্দুল মোমিন শাহীন, হাবিবুর রহমান, ময়মনসিংহ উত্তর যুব দলের সহ -সভাপতি আবুল কাশেম ডলার, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, উপেজলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম সুমন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।#বিএনপি
