রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডাক্তার পাড়ায় বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ২০২৫-২৬ অর্থবছরে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প”এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
দেবীডুবা ইউনিয়নের বিভিন্ন স্থানে মাঠ দিবস হয়েছে , যার মূল উদ্দেশ্য হলো খরা সহনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এবং উন্নত কৃষি পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে “কৃষিই সমৃদ্ধি” লক্ষ্য অর্জন করা। এই প্রকল্পটির লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলা এবং কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
প্রকল্পটির উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষির উৎপাদনশীলতা ও স্থিতিশীলতা বৃদ্ধি করা। কৃষকদের মধ্যে জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি, যেমন উন্নত জাত এবং জল ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। “কৃষিই সমৃদ্ধি” এই লক্ষ্য অর্জনের জন্য কৃষকদের সক্ষম করে তোলা।
এই মাঠ দিবসগুলো কৃষকদের সরাসরি উন্নত প্রযুক্তি এবং পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
প্রদর্শিত প্রযুক্তিগুলো ফসলের উৎপাদন বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প” কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তরের মতো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে শ্রী প্রাণ কুমার রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার দেবীগঞ্জ,
মোঃ শামীম ইসলাম চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা দেবীডুবা ইউনিয়ন, কৃষকদের নিয়ে উন্নত প্রযুক্তি এবং পদ্ধতি এছাড়া বিভিন্ন পরামর্শ দেন শামীম ইসলাম চৌধুরী তিনি আমন ধানের ক্ষতিকর বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমনে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন।
