মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুলালপাড়া (কানপাড়া) গ্রামে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে একটি বাড়িতে প্রায় ৪০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে জব্দকৃত পেট্রোল ঘটনাস্থলেই উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *