ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাং এর লিডার হৃদয় @ বুলেট হৃদয়সহ ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন র‍্যাব ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাং এর লিডার হৃদয় বুলেট হৃদয় (২০), পিতা- মোঃ লোকমান, সাং- কাজলা, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইজ গিয়ার চাকু জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রানা (৩৫), পিতা- মোঃ সাঈদ শেখ, সাং- বন্ডাকপাড়া, মসজিদ গলি, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানায়। এ সময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু জব্দ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *