রেজাউল করিম
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট লালন শেখ (৩৩)কে ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করা হয়েছে ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে এসআই মোহাম্মদ আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্ত্বর এর সামনে থেকে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২২.২০০/-টাকাসহ ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী ১। মোঃ লালন শেখ (৩৩) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ লালন শেখ (৩৩) এর বিরুদ্ধে আরও ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে ।

উদ্ধারকৃত ৫ কেজি গাঁজা ও ২২.২০০/-টাকা উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *