২২ আগষ্ট
টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, গোপালপুর সার্কেল অফিস, টাঙ্গাইল বার্ষিক পরিদর্শন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল । পুলিশ সুপার গোপালপুর সার্কেল অফিস, টাঙ্গাইলে কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন ও তাদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার গোপালপুর সার্কেল অফিস, টাঙ্গাইল এর বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জ, গোপালপুর থানা, টাঙ্গাইল সহ সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
