মোঃ ইমরুল আহসান
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাপার প্রধান পৃষ্ঠপোষক ময়মনসিংহ সদর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপিকে জাপার কেন্দ্রীয় সন্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান মনোনীত করায় ময়মনসিংহে জাপার সকল নেতাকর্মীরা উল্লোসিত হয়ে ২২ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় জাপার সুন্দরী মহল কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে জাপার নেতৃবৃন্দ । মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে আগত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর জাপার সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের অভিভাবক বেগম রওশন এমপি এখন সম্পূন্ন সুস্থ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করার জন্য সহসা সন্মেলন অনুষ্ঠিত হবে। বেগম রওশন এরশাদ এমপির মাধ্যমে সন্মেলন অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তিনি সন্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
জাতীয়পাটি ময়মনসিংহ মহানগর সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বেগম রওশন এরশাদের বক্তব্যগুলো জাতীয়পাটির নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন জাতীয়পাটির বিভিন্ন কো-চেয়ারম্যান,এমপি, ভাইস- চেয়ারম্যান, জেলার নেত্রীবৃন্দের সমন্বয়ে জাতীয়পাটির ক্লান্তিলগ্নে বেগম রওশন এরশাদ বার বার হাল ধরেছেন এই দলের।
আগামী জাতীয় কাউন্সিলে জাতীয়পাটির নেতাকর্মীরা যেটা সিন্ধান্তদিবে সেটাই হবে আগামীদিনের দলীয় সিন্ধান্ত। যদি দলীয় নেতাকর্মীরা আমাকে চায় তবে আমি জাতীয়পাটির চেয়ারম্যান হবো। আমি কিছুদিনের মধ্যেই জাতীয় সন্মেলনের সময় ঘোষনা দিবো। এসময় জেলা জাতীয়পাটির সদস্য সচিব সাংবাদিক মোশারফ হোসেন, মহানগর জাতীয়পাটির আহবায়ক ডা: কে আর ইসলাম, সদর উপজেলা জাতীয়পাটির সভাপতি ইদ্রিছ আলী, জেলা জাতীয়পাটির যুগ্মআহবায়ক লাল মিয়া লাল্টু, সাবেক সদর উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক আবজাল হোসেন হারুন, জাপার যুগ্ম আহবায়ক শাহজাহান, বিল্লাল হোসেন, মহিলা মেম্বার শিখা রানী, কাউসার আহমেদ সহ জাতীয় ছাত্র সমাজ ও যুবসংহতির নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন এবং মিষ্টিমুখ করেন।
