টাঙ্গাইল জেলার বাসাইল থানার চাঞ্চল্যকর দীপ্ত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি মোঃ আলমগীর হোসেন (২৪) কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প, র্যাব-১৪, ব্যাটাঃ সদর ও র্যাব-৪, সিপিসি-২ এর যৌথ আভিযানিক দল।
উল্লেখ্য যে, ভিকটিম মোঃ জিজান হাসান দীপ্ত (১৮) তার মামার বাড়ি বাসাইল দক্ষিণপাড়া বেড়াতে গেলে গত ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ৬:০০ ঘটিকায় উপরোক্ত গ্রেপ্তারকৃত আসামিসহ মোট ১১/১২ জন যুবক মিলে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ভিকটিম দীপ্ত এর মাথা সহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পিলখানা বিজিবি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গত ০২ ফেব্রুয়ারী ভিকটিম দীপ্ত মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিম দীপ্ত এর মা সোহেলী সুলতানা দিপা (৪০) বাদী হয়ে উক্ত আসামিকে এজাহারনামীয় ০২ নং আসামি করে বাসাইল থানার মামলা নং ১০/১০, তারিখঃ ২৭/০১/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩০২ পেনাল কোড-১৮৬০ দায়ের করেন।
