মোঃ ইমরুল আহসান

ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে মাদক, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং অপমৃত্যু প্রতিরোধসহ বিভিন্ন বিষয় ও অপরাধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে ঝিনাইগাতী থানা কর্তৃক আয়োজিত জনসচেতনতামূলক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

সভার শুরুতে শোকাবহ আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট তাঁর পরিবারের নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে নবাগত পুলিশ সুপার সুধী জনদের সাথে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া ও চোরাচালান নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং অপমৃত্যু প্রতিরোধ, যানজট নিরসন, বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং জেলাব্যাপী বিভিন্ন সমস্যার সমাধানে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপস্থিত সকলের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

নবাগত পুলিশ সুপার তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ্য করে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় বাস্তবায়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

পাশাপাশি তিনি, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের ঘোষণা দেন।

জনগণকে আইনি সুবিধা দিতে শেরপুর জেলা পুলিশ বদ্ধপরিকর ও সদা তৎপর উল্লেখ করে, কেউ গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে, কাউকে ছাড় দেওয়া হবে না’ বলে অভিপায় ব্যক্ত করেন।

সমাবেশে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া-এর সভাপতিত্বে
ঝিনাইগাতী উপজেলার চেয়ারম্যান এস.এম. আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব সুরুজ্জামান আকন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের সদস্য, ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ, গ্রাম পুলিশের সদস্যসহ ঝিনাইগাতী থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *