মো ইমরুল আহসান
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সামনে প্রবেশ পথে গেইটের সামনে প্রধান সড়কে রাস্তায় গর্ত হয়ে বিশাল সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে।এতে থানায় কোন গাড়ি প্রবেশ ও বের হতে পারছেনা। সৃষ্টি হয়েছে জন ভোগান্তি।
কিছু দিন আগে কোতোয়ালি মডেল থানার সামনে দেয়াল ঘেঁষে রাস্তায় বিশাল আকৃতির গর্ত হয়ে ছিল। ওই গর্ত ভরাট করার পর কয়েকদিন যেতে না-যেতেই আবারও গর্ত ও সুড়ঙ্গ হয়ে গেছে।
কেন এই বেহাল দশা,কেন এই দুর্ভোগ? এর দায়ভার কে নিবে?সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি দ্রুত সংস্কার করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সচেতন মহল দাবী জানিয়েছেন।
