মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া তারাকান্দা থানা পরিদর্শন করেন । ২৭ ডিসেম্বর বুধবার আকষ্মিক পরিদর্শনে ফুলপুর সার্কেল ও নবাগত ওসি পুলিশ সুপারকে ফুল দিয়ে স্বাগত জানান । এ সময় পুলিশ সুপার থানার সকল অফিসার ফোর্সকে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ফুলপুর সার্কেল সহ তারাকান্দা থানার কামারিয়া, বিসকা ইউনিয়নের সকল ভোট কেন্দ্র এবং আশপাশের এলাকার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন নবাগত ওসি ওয়াজেদ আলী । পরিদর্শনে গিয়ে দেখা যায় অনেক কেন্দ্রে গাড়ি যায় না, হেটে যেতে হয় এবং কেন্দ্রের চারদিকে বাউন্ডারি দেয়ালও নেই । এসব বিষয় গুলো তিনি নোট করেন।
