স্থানীয় প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আহত শ্রমিক বেলালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার সৈয়দপুরের ঢেলাপীর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বেলাল সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার ঢেলাপীর এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পা পিছলে পড়ে যায় বেলাল। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ওসি শাহ আলম জানান, মঙ্গলবার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পা পিছলে পড়ে যান বেলাল। বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *