মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাজা, একটি আরটিআর মটরসাইকেল সহ একজন আসামী আটক করা হয়।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল লালমনিরহাট থানাধনী কুলাঘাট ইউপির শিবের কুঠি গ্রামের, সাক্ষী মোঃ এরশাদুল হক (৩৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন, এর বসতবাড়ীর সামনে বাহির আঙ্গিনার উপর, একটি নীল রংয়ের আরটিআর মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-কুড়িগ্রাম-ল- ১১-২৯৬৭, এর সীটের নীচে বিশেষ কায়দায় রক্ষিত সাদা রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো ০১ টি পোটলায়, ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আসামী মোঃ কালাম (৫৮), পিতা- মৃত মাজাহারুল ইসলাম, মাতা- মৃত জোবেদা খাতুন, সাং-ইসলাম নগর, ০৩ নং ওয়ার্ড, ইউপি- প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া কে ইং ৩০/০৫/২০২৪ তারিখ রাত – ২২.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয় ।
এ বিষয়ে লালমনিরহাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
