মাসুম কবীর

পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম, বিপিএম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ১৩/০৪/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) বেনু রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ সুরুজ হোসেন (২৬), পিতাঃ মোঃ আবু সাঈদ শেখ, সাং-জালালপুর (নতুনপাড়া), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ২। মোঃ হালিম প্রাং (৪৫), পিতাঃ আছর উদ্দিন, সাং-জালালপুর পূর্বপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ৩। মোঃ এনামুল হক (৩০)(সিএনজি ড্রাইভার),পিতাঃ মোঃ জালাল মন্ডল, সাং-গয়েশপুর পূর্বপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদের মাদক দ্রব্য ১২(বারো) কেজি গাঁজা এবং মাদক দ্রব্য গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *