নিজস্ব প্রতিবেদকঃ
ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর আজন্ম লালিত স্বপ্ন যাকে কখনও ঘুমাতে দেয়নি। সেরকম একজন জনপ্রতিনিধির কথা বলাই এ লেখনীর উদ্দেশ্য। যিনি এই স্বপ্ন রাস্তবায়ন করতে গিয়ে শত প্রতিবন্ধকতা পাহাড় পেরিয়ে সাফল্যের সূর্য ছিনিয়ে এনেছেন। যিনি জামালপুর সদর উপজেলার মধ্যে একমাত্র জনতার চেয়ারম্যান নামে সুখ্যাতি অর্জন করেছেন। তিনি হলেন জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নিরলসভাবে জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে উপজেলা প্রশাসনের সঠিক দিকনির্দেশনায় সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। সরকারের বরাদ্দকৃত ১নং কেন্দুয়া ইউনিয়নের জন্য পাওয়া টি আর, কাবিখা, চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পসহ প্রতিটি কাজ সঠিক ও সুন্দরভাবে পরিচালনার মহতি দায়িত্ব পালন করে চলেছেন। এলাকার সাধারণ মানুষজন বলেন, ইতিপূর্বে সোহেল চেয়ারম্যানের মত কোন চেয়ারম্যান আমরা পাইনি। তিনি একজন সাদা মনের উদার ও দানশীল মানুষ। আমরা সাইফুল ইসলাম খান সোহেলকে নিজেদের ভাই মনে করে তার সাথে একসাথে মিলে ইউনিয়নের সকল কাজ করে যাচ্ছি। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তাকেই আগামীতেও আমরা বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমরা জানি একমাত্র তার দ্বারাই আমাদের ইউনিয়নের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং হবে। আমাদের দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক হিসাবে পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন ১নং কেন্দুয়া ইউনিয়নের জনতার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে চলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ১নং কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করেছেন। গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। এই ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম খান সোহেল ২০২২ সালে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি একাধারে
ইউনিয়নের উন্নয়ন করে যাচ্ছেন । যার মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদের সংস্কার, ৯টি ওয়ার্ডের বিভিন্ন কাঁচারাস্তা সংস্কারসহ সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অন্যান্য উদ্যোগ গ্রহণ তাকে একজন জনদরদী জনসেবকের আসনে অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন, কালভার্ট, ব্রীজ, স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, ঈদগাহ মাঠ নির্মাণ ও সংস্কার করেছেন, গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবা ভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহ সঠিকভাবে বাস্তবায়ন করছেন। কেন্দুয়া ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্বাবধানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনও চলমান আছে। এ বিষয়ে কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল বলেন, আমি জনগণের ভালবাসায় ও আমার মায়ের দোয়ায় বিপুল ভোটে জয়লাভ করেছি। শপথ গ্রহণের পর থেকেই ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমি কখনো কাজকে অবহেলা করিনা। যে যেখানে আমাকে প্রয়োজন মনে করছে আমি সেখানেই ছুটে যাই। আমি চাই আমার এই কেন্দুয়া ইউনিয়নটি জামালপুরের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠুক। আর এর জন্য চাই সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *