স্থানীয় প্রতিনিধি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার আজ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে বিতরন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ডা:মো: মুরাদ হাসান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, জামালপুর-৪। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ ও উপকার ভোগীগন। উপজেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসা প্রশাসনিক কাজে ব্যাস্ত থাকায় সহকারী কমিশনার (ভূমি) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
