মোঃ সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ময়মনসিংহ জেলা ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে ময়মনসিংহ জেলা পুলিশ অফিসের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এরপর সম্মানিত ডিআইজি সকল দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ,ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
