লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতে ও উৎসব মুখর পরিবেশে ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সকাল দশটা হতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের ও পরীক্ষার্থীদের সংখ্যার বর্ণনা।
কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৭২,কালাই উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪২৬, হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০৭,কালাই টেকনিক্যাল স্কুল এন্ড মহিলা ( বিএম) কলেজ কেন্দ্র ও পা্ঁচশিরা কালাই এসএসসি ( ভোকেশনাল ) কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৬৬, মোসলেমগঞ্জ হাই স্কুল এসএসসি ও দাখিল (ভোকেশনাল ) পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ জন। উক্ত কালাই উপজেলায় মোট ৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সর্বমোট সংখ্যা ১৭৬০জন।
গোটা জয়পুরহাটে মোট ৩০ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১২৬০৪ জন। পাওয়া তথ্য অনুযায়ী উল্লেখ করলাম কোথাও কোন কেন্দ্রে এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষার সমাপ্তি ঘটেছে।
