মোঃ আব্দুল হাই
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জাল নোট ছাপানো চক্রের মূলহোতা ও তার সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)। তাদের কাছ থেকে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট ও নগদ ২.৯০০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন আটককৃতরা হলেন জয়পুরহাটে কালাই উপজেলার মূলগ্রামের আনিছুর রহমান এর ছেলে আরাফাত আজিজুল হক (২০) ও নওগাঁ জেলার ধামুইরহাট থানার রাঙ্গামাটি গ্রামের আল আমিন রিপন এর ছেলে আহসান উল্লাহ রিয়াদ (১৬) ।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বর্মণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃত দুজনের কাছে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট ও নগদ ২ হাজার ৯০০ টাকা পাওয়া যায়। তাদের কাছে জাল নোট ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামী আরাফাত এই চক্রের মূলহোতা হিসেবে কাজ করতেন। তার সহযোগী হিসেবে ওই কিশোর কাজ করতো। তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনিগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
